
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঈদুল আজহার প্রধান জামাত আগামীকাল রোববার সকাল সাড়ে ৭টায় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮ টায়।
জামাতে ইমামতি করবেন গোনাগারকাটি খায়েরিয়া আজিজিয়া দরবার শরীফের মাওলানা বশির আহমেদ আজিজী।
বিষ্ণুপুর ইউনিয়নে হোগলা পুরাতন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, চাচাই ঈদগা ময়দানে সকাল ৭.১৫ মিনিটে, চৌমুহনী ঈদগা ময়দানে সকাল ৭ টায়।
তারালী ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, জাফরপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, জাফরপুর সোনাবাড়ি জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, তারালি বায়তুল আমান জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, তেতুলিয়া বাজার জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, বরেয়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।
মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর মোড়ল পাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, উভাকুড় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, লক্ষ্মীনাথপুর খান পাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, মৌতলা ঝড়ুখামার ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, মৌতলা বাজার ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, পরমানন্দকাঠি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, নরহারকাটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ টায়, খানপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৫ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৬ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৬ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৭ ঘণ্টা আগে