
টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন সরকারি প্রতিষ্ঠান ‘রোড অপারেশনাল ইউনিটে’ ডাকাতির চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে শুকুর আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মী খোকন শেখ।
নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নারিদা নগরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তাঁর নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, কদিম ধল্যা এলাকায় ‘রোড অপারেশনাল ইউনিট’ প্রতিষ্ঠানটির নির্মাণকাজ চলমান। দুপুরে ৬-৭ জনের একটি দল একটি পিকআপ নিয়ে সেখানে ডাকাতির চেষ্টা চালায়। নিরাপত্তাকর্মী খোকন শেখ বাধা দিলে তাঁকে পিটিয়ে এবং মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়।
নিরাপত্তাকর্মীর আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দলের সদস্যরা পিকআপ নিয়ে পালিয়ে যায়। শুকুর আলী নামে একজন জনতার হাতে ধরা পড়েন। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আহত খোকন শেখকে উদ্ধার করে জামুর্কীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম।
খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান বলেন, নির্মাণাধীন সরকারি প্রতিষ্ঠান ‘রোড অপারেশনাল ইউনিটে’ ডাকাতির চেষ্টাকালে একজন ধরা পড়ে গণপিটুনিতে মারা গেছেন।
তবে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ডাকাতি নয়, মূলত চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।’ তাঁর নামে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানান তিনি।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩৩ মিনিট আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩৬ মিনিট আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৪০ মিনিট আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
১ ঘণ্টা আগে