Ajker Patrika

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. সাব্বির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড়ে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

বাড়ি মোহনপুর উপজেলার বেড়াবাড়ী এলাকায়। বাবার নাম মো. আলমগীর। মরদেহটি রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সোমবার মরদেহের ময়নাতদন্ত হবে।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাস্সের হোসেন খান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে প্রাথমিকভাবে তিনজনের নাম জানা গেছে। তাদের সঙ্গে পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

তিনি জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদেরও আটকের চেষ্টা চলছে। সোমবার ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ওঠা বাস আধা কিমি টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ১২

হরমুজ প্রণালি মুক্ত করতে সমুদ্রপৃষ্ঠে অভিযান যুক্তরাষ্ট্রের, ইরানের চমক পানির নিচে

‘রাফার আব্বু ওঠো, তুমি না থাকলে আমাদের কী হইবো?’

জীবননগরে শিক্ষককে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

ট্রেন-বাস সংঘর্ষ: যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত