
শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহে বসছে বাউলগানের আসর ‘ভাব তরঙ্গ’। ইতিমধ্যে সচেতন সংস্কৃতিপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে এই আয়োজন। নগরীর ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার নিয়মিত বসছে এ আসর।
‘দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আমরা অঙ্গীকারবদ্ধ’—এই মূলমন্ত্রে উজ্জীবিত স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’ এ আয়োজনের উদ্যোক্তা। মাটির কাছাকাছি থেকে বাউল সাধকদের দর্শন ও মানবতার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।
ইতিমধ্যে ভাব তরঙ্গের দুটি পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুলাই লালনগীতি পরিবেশনের মধ্য দিয়ে আসরটির যাত্রা শুরু হয়। এরপর ১৪ আগস্ট অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্ব ‘জালাল পর্ব’। এতে বাউল সাধক জালাল উদ্দীন খাঁর দেহতত্ত্ব ও সৃষ্টিতত্ত্বের গান পরিবেশন করেন স্থানীয় বাউলশিল্পীরা।
১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভাব তরঙ্গের তৃতীয় পর্ব ‘করিম পর্ব’। আয়োজক সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে। এ পর্বে বাউল সম্রাট শাহ আবদুল করিমের কালজয়ী গান পরিবেশন করবেন শিল্পীরা।
আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আজ সংস্কৃতিকে একশ্রেণির মানুষ সস্তা বাণিজ্যিক বিনোদনের মাধ্যমে কলুষিত করছে। এর ফলে হারিয়ে যাচ্ছে আমাদের শেকড়ের সংস্কৃতির প্রকৃত রূপ। বাউল সাধকদের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’
তিনি বলেন, ‘এ আয়োজনে কোনো আধুনিক যান্ত্রিকতা বা কৃত্রিম আভিজাত্য নেই। সম্পূর্ণ গ্রামীণ ও ঐতিহ্যবাহী আবহ ধরে রাখতে শিল্পীরা ব্রহ্মপুত্র নদের তীরে মাটিতে বসে গান পরিবেশন করেন।’
দোতারা, একতারা ও বেহালার সুরের সঙ্গে খালি গলায় বাউলদের পরিবেশনায় তৈরি হয় সহজিয়া লোকজ আবহ। দর্শক-শ্রোতারাও এই আয়োজনে অংশ নিয়ে উপভোগ করছেন বাউলগানের সুর ও দর্শন। আয়োজকদের মতে, নিয়মিত এ আয়োজনের মধ্য দিয়ে বাউল সংস্কৃতির মানবিক ও অসাম্প্রদায়িক দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি এবং ঠিকাদারদের অনিয়ম ঠেকাতে ব্যর্থতার জন্য আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ তানি ও হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসকে কঠোর নির্দেশনা দেন এডিজি। তিনি বলেন, ঠিকাদারদের এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।
৪ মিনিট আগে
জয়নাল আবেদীন বলেন, ‘এসএসসি পাসের পর থেকেই সালমান বেকার। গত চার-পাঁচ বছরে সে মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকা না দিলে বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করে। এর আগে কয়েকবার তার মাকে মারধর করেছে। আমাকেও শারীরিক ও মানসিক হেনস্তা করে প্রতিনিয়ত। বাড়ি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।’
১৪ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিত সরকার (২২) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জিত সরকার কলেজের...
১৯ মিনিট আগে
সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ বনদস্যু কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মোংলায় কোস্ট গার্ড বেজে আনুষ্ঠানিকভাবে তাঁরা আত্মসমর্পণ করেন। এ সময় ১৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ওয়াকিটকি জমা দেন তাঁরা...
২৭ মিনিট আগে