
নেত্রকোনার মদন উপজেলায় ঈদ উপলক্ষে গরু জবাই ও মাংস বণ্টনের পরিকল্পনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার তিয়শ্রী ইউনিয়নে কাওয়ালিবিন্নী গ্রামে এমন ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে পুতুল মিয়া (৪৫), সাদেক (৩৫) ও জানে আলমের (৩০) অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাওয়ালিবিন্নী গ্রামের লোকজন ঠিক করেন, ঈদের আগে গরু জবাই করে মাংস ভাগ-বাঁটোয়ারা করবেন। এ নিয়ে গ্রামবাসী আলোচনা করে গরু কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু গরুর মাংস বণ্টনের পরিকল্পনা ও আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বজলু মিয়ার লোকজন ও মাজু মিয়ার লোকজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ উঠেছে, নিজের ছোট চাচি (১৫) শ্বাস রোধ করে শিশুটিকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন।
১৭ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে শেরে-ই-বাংলা হলের ৪১৩ নম্বর কক্ষে নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
২০ মিনিট আগে
গোপালগঞ্জে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ মিনিট আগে
উপকূলীয় এলাকায় জেলেরা ডিজেল-সংকটে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারছেন না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বিরূপ প্রভাব পড়েছে এই অঞ্চলে। যে কারণে ঈদ আনন্দ নেই দক্ষিণাঞ্চলের সমুদ্রঘেঁষা মৎস্য মোকামগুলোয়।
২৪ মিনিট আগে