মেহেরপুরের গাংনী উপজেলার করমদী সাজিপাড়া গ্রামে বিদ্যুতায়িত হয়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম বেলাল হোসেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। বেলাল হোসেন ওই গ্রামের প্রবাসী মো. রকিবুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু বেলাল বাড়িতে টেবিলে বসে পেরেক নিয়ে খেলা করছিল। এ সময় তার হাতে থাকা পেরেক টেবিলের সকেটে লেগে বিদ্যুৎপ্রবাহে আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। করমদী সন্ধানী হাসপাতালের চিকিৎসক এস এম মেহেদী হাসান জানান, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উত্তম কুমার দাস জানান, বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে মারা গেছে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর আশুলিয়া ও সাভারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
৩ মিনিট আগে
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাজারীবাগের সোনাগড় এলাকার একটি বাসায় গলায় ফাঁস দেয় গৃহবধূ লামিয়া আক্তার। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আজ সকাল পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীর বউবাজার লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৪) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ‘লাই হারাওবা’ শুরু হয়েছে। এই উৎসব উপলক্ষে আনন্দে মেতে উঠেছে পুরো এলাকা।
১৬ মিনিট আগে