
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার বেলা পৌনে ২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রাবেয়া আক্তার (৪৫), তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের মিলন মিয়া (৩০) ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে জারামনি।
আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তাঁরা সবাই একই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, স্থানীয় লোকজন ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাঁদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। অন্য তিনজন চিকিৎসাধীন।
কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম জানান, হাইওয়ে পুলিশের একটি দলসহ তিনি ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোলার মনপুরায় ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সাইদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইদুর রহমান মনপুরার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইউনুছের ছেলে।
১ মিনিট আগে
ভোলার মনপুরায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১৫) বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ মিনিট আগে
বরিশালের মুলাদীতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশু সিদরাতুল মুনতাহা জাফরিনের ভাসমান মরদেহ উদ্ধার করেছেন স্বজন ও স্থানীয়রা। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে গাছুয়া ইউনিয়নের পদ্মারহাটের খালের কুব্বাত ব্যাপারীর বাড়ির সামনে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের স্থান থেকে প্রায় দেড়
১০ মিনিট আগে
চট্টগ্রাম নগরের ইপিজেডে নারী পোশাককর্মী জয়নব বেগম হত্যা মামলায় জলিল শরিফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
১২ মিনিট আগে