Ajker Patrika

তরুণদের নিয়ে ৪৮ ঘণ্টার আন্তর্জাতিক সাইবার প্রতিযোগিতা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৩
তরুণদের নিয়ে ৪৮ ঘণ্টার আন্তর্জাতিক সাইবার প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

দেশের সাইবার নিরাপত্তা দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ৪৮ ঘণ্টার আন্তর্জাতিক অনলাইন সাইবার নিরাপত্তা প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)। বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের এ খাতে দক্ষতা অর্জনে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‘বিসিএস সিটিএফ (ক্যাপচার দ্য ফ্লাগ) ২০২৬’ নামে এ প্রতিযোগিতা আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি জানিয়েছে, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নিবন্ধিত দল এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞ বিসিএসের সদস্যদের সরাসরি পরিচালনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এ সাইবারভিত্তিক প্রতিযোগিতাটি ‘সিটিএফটাইম’ প্ল্যাটফর্মেও তালিকাভুক্ত করা হয়েছে।

প্রতিযোগিতায় আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিভিন্ন পুরস্কার ও সুযোগ। আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ ১০টি দল ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বিসিএস আইসিটি ফেস্ট ২০২৬ ’-এ সরাসরি অংশ নেওয়ার জন্য ৪০০ মার্কিন ডলার মূল্যের বিনা মূল্যের টিকিট পাবে।

এ ছাড়া বাংলাদেশ থেকে অংশ নেওয়া শীর্ষ ৫০টি দল ‘বিসিএস আইসিটি ফেস্ট ২০২৬ ’-এ বিনা মূল্যে অংশগ্রহণের টিকিট পাবে। জাতীয় পর্যায়ে সেরা তিনটি পেশাদার দল এবং সেরা তিনটি শিক্ষার্থী দলকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এসব পুরস্কারের অর্থমূল্য পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বিসিএস।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি দলকে ডিজিটাল সনদ দেওয়া হবে। পাশাপাশি সবচেয়ে কম সময়ে চ্যালেঞ্জ সমাধানকারী দলগুলোর জন্য ‘ফার্স্ট-ব্লাড’ পুরস্কার এবং বিশেষ স্বীকৃতির ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রতিযোগিতায় নিবন্ধন ও বিস্তারিত তথ্য আয়োজকদের ওয়েবসাইটে https://ctf.bcsictfest.com পাওয়া যাবে। অংশগ্রহণকারীদের জন্য ডিসকর্ড চ্যানেল https://discord.gg/qhaDaJE26 এবং সিটিএফটাইম https://ctftime.org/event/3374 প্ল্যাটফর্মেও তথ্য দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত