
পটুয়াখালীর কলাপাড়ায় ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালের এক নার্সের অবহেলায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা-মা। মঙ্গলবার বিকেলে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ফটোথেরাপি কক্ষে এ ঘটনা ঘটে।
শিশুটির স্বজনেরা জানান, গত শনিবার বালিয়াতলী ইউনিয়নের রেজাউলের স্ত্রী জান্নাতি আক্তার কনা ওই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি হন। ওই রাতেই চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমা তাঁর অস্ত্রোপচার করেন। পরে একটি ছেলে সন্তানের জন্ম হয়।
মঙ্গলবার সকালে নবজাতকের চোখ হলদে হয়ে যাওয়ায় ফটোথেরাপি দেওয়ার জন্য এক নার্স তাকে থেরাপি কক্ষে নিয়ে যান। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর নবজাতকটি উচ্চস্বরে কান্না শুরু করে। পরে এক্স-রে করানো হলে তার পা ভেঙে যাওয়ার বিষয়টি জানতে পারেন স্বজনেরা।
রেজাউল-জান্নাতি দম্পতির অভিযোগ, হাসপাতালের ওই নার্সের অবহেলার কারণেই নবজাতকের পা ভেঙেছে। তবে তাঁরা অভিযুক্ত নার্সের নাম জানাতে পারেননি।
ম্যাক্স হাসপাতালের মালিকানার অংশীদার নাহিদ জানান, নবজাতকের পা কীভাবে ভেঙেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আহত শিশুটির উন্নত চিকিৎসার ব্যয়ভার হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেনমং বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে নবনির্মিত বিওপিটির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ
১ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
১৬ মিনিট আগে
পৃথক বিমানঘাঁটি, রানওয়ে এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো নির্মাণ একটি অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। একই সঙ্গে বাংলাদেশের শিল্প ও পরিবহন অবকাঠামো দেশের সর্বত্র সমভাবে বিস্তৃত নয়। ফলে, নতুন অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় এসব বাস্তবতা বিবেচনায় রাখা প্রয়োজন...
২০ মিনিট আগে
কিশোরগঞ্জের নিকলীতে ইউএনও ও এসিল্যান্ড এবং থানার ওসি না থাকায় প্রশাসনিক ও ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। একই সঙ্গে অভিভাবকহীন অবস্থায় রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও।
৩৪ মিনিট আগে