
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের শিশু জান্নাতুল নাইমা হীরামনিকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখ দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালত আসামি জবানবন্দি দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. কামরুজ্জামান।
তিনি আজকের পত্রিকাকে বলেন, আসামি বাবু শেখ তাঁর অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দীতে তিনি ঘটনার বিস্তারিত উল্লেখ করেছেন। পরে জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে গত রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে জান্নাতুল নাইমা হীরামনিকে গলার শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার করে কয়েকজন শ্রমিক। এরপর শিশুটিকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টায় শিশুটির মৃত্যু হয় বলে জানায় পুলিশ। একইদিন শিশুটিকে হত্যায় অভিযুক্ত বাবু শেখকে কুমিরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর রাতে সীতাকুণ্ড থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ আসামির কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে জানায়, শিশুটির বাবার সঙ্গে আসামি বাবু শেখের বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ বলেছে, শিশুটির বাবা মনিরের সঙ্গে আসামি বাবু শেখের পারিবারিক বিরোধ ছিল।

খুলনা মহানগরের প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে রূপসা বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ (৪৫) নিহত হয়েছেন। বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময়ে স্থানীয় জনতা শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু (বি কোম্পানি) গ্রুপের সক্রিয় সদস্য
১ মিনিট আগে
যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকমের ৮০০ কর্মীর বকেয়া বেতন নিয়ে সৃষ্ট অস্থিরতার আপাতত অবসান হয়েছে। আন্দোলনরত কর্মীদের দাবির মুখে কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে বকেয়া বেতন পরিশোধের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে।
১০ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে লরিচাপায় সাকিব মিয়া (২২) নামের এক টমটমচালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের শিবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের চার দিন পর জনতা ব্যাংকের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রেললাইনের পাশের ঝোপ থেকে উদ্ধার হওয়া মরদেহের পাশ থেকে একটি বোতলও উদ্ধার হয়েছে, যেটিতে বিষ জাতীয় কিছু থাকতে পারে বলে ধারণা করছে তারা...
৩০ মিনিট আগে