
কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ সেতুর পিলারে নৌভ্রমণে থাকা একটি বাল্কহেডের ধাক্কায় তিনজন নদীতে ছিটকে পড়েছেন। তাঁদের মধ্যে দুজনকে উদ্ধার করা গেলেও রাকিবুজ্জামান রকি (৩৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পদ্মা নদীতে হার্ডিঞ্জ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভেড়ামারা উপজেলা প্রশাসন ও নৌভ্রমণে থাকা যাত্রীদের সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি ঘাট থেকে ১২৩ জন একটি বাল্কহেডে করে নৌভ্রমণে বের হন। তাঁরা ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকা ঘুরে রাতে ফিরছিলেন। রাত ৯টার দিকে হার্ডিঞ্জ সেতু এলাকায় পৌঁছালে পদ্মা নদীর তীব্র স্রোতে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে বাল্কহেডে থাকা তিনজন নদীতে ছিটকে পড়েন।
পরে অভিযান চালিয়ে লিটন ও ওহাব নামে দুজনকে উদ্ধার করা হয়। তবে রাকিবুজ্জামান রকি এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর বাল্কহেডটি পদ্মা নদীর বাহিরচর অংশের পুরোনো ফেরিঘাট এলাকায় গিয়ে অবস্থান নেয়।

নিখোঁজ রাকিবুজ্জামানকে উদ্ধারে ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্য এবং নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছেন।
রাকিবুজ্জামানের বন্ধু আনিসুজ্জামান বলেন, ‘রাকিবুজ্জামান যখন নৌকা থেকে পড়ে যায়, আমি তাকে ধরতে গিয়েছিলাম। কিন্তু পারিনি। সে যথেষ্ট শক্তি-সামর্থ্যবান ছেলে এবং সাঁতারে দক্ষ। আশা করছি, সে ফিরে আসবে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘রাকিবুজ্জামানকে উদ্ধারের জন্য নৌ পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।’
ঘটনাস্থলে উপস্থিত ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত বলেন, ‘ইতিমধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা সুস্থ রয়েছেন। রাকিবুজ্জামানকে উদ্ধারে বিভিন্ন ইউনিট জোর প্রচেষ্টা চালাচ্ছে। প্রশাসনের সব ইউনিট ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।’

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত নদী ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো শান্ত (২৪) নামে একজন নিখোঁজ রয়েছেন...
১১ মিনিট আগে
সরকারি উদ্যোগে পঞ্চগড়ে সোলার প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
১৬ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবিতে একটি আখখেত থেকে তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাঁকে হত্যা করে মরদেহ আখখেতে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২১ মিনিট আগে
১৯৯১ থেকে ২০২৬—৩৫ বছরে বরগুনার উপকূলে বারবার ভেসে এসেছে মৃত তিমি। কখনো বঙ্গোপসাগরের তীরে, কখনো নদীর মোহনায়, আবার কখনো চরের বালুতে আটকে থাকা অবস্থায় পাওয়া গেছে বিশাল এই সামুদ্রিক প্রাণীর মরদেহ। প্রতিবারই সম্ভাব্য মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে জাহাজের ধাক্কা, মাছ ধরার জালে আটকে যাওয়া...
২৫ মিনিট আগে