
‘আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষে বন্ধুরা মিলে সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার কথা জানানোর পর আমি যেতে নিষেধ করেছিলাম। কিন্তু বন্ধুরা সবাই মিলে যাবে। তাই বললাম, কোনো রিসোর্টে গিয়ে ঘুরে এসো। কিন্তু আজ সকালে আমাকে ফোন করে জানানো হলো, কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। আমার একমাত্র সন্তান। খুব যত্ন করে বড় করেছিলাম।’
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে আজকের পত্রিকাকে ফোনে কথাগুলো বলছিলেন কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসানের বাবা সাকিব হাসান। তিনি ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার জ্যেষ্ঠ সহসম্পাদক।
সাকিব হাসান বলেন, ‘সমুদ্রসৈকতে ছেলের নিখোঁজের সংবাদ পেয়ে রাজধানীর বাসাবোর নন্দীপাড়ার বাসা থেকে অরিত্রের মাকে নিয়ে বিমানবন্দরে এসেছি। কক্সবাজারে যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছি।’
ছেলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার একমাত্র সন্তান। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে ভর্তি হয়েছে। তার প্রথম বর্ষের লিখিত পরীক্ষা গতকাল সোমবার শেষ হয়েছে। গতকাল রাতে আমার সঙ্গে কথা হয়েছে। তখন সে জানায়, তার বন্ধুরা মিলে সমুদ্রসৈকতে ঘুরতে যাবে। কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। কিন্তু বন্ধুরা সবাই মিলে যাবে, তাই বললাম, কোনো রিসোর্টে গিয়ে ঘুরে এসো। কিন্তু আজ সকালে আমাকে ফোন করে জানানো হলো, সে সমুদ্রসৈকতে গোসল করতে গিয়ে নিখোঁজ আছে।’
কান্নাজড়িত কণ্ঠে অরিত্রের বাবা সাকিব হাসান বলেন, ‘ভাইভা পরীক্ষা শেষে আগামী ১৫ জুলাই বাসায় আসার কথা ছিল। আমার ছেলে মাংস খুব পছন্দ করে। বাসায় এসে মাংস খাওয়ার কথাও বলেছিল। একটামাত্র সন্তান। খুব যত্ন করে বড় করেছি। খুব মেধাবী ছিল ছেলেটা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করে পছন্দের বিভাগে ভর্তি হয়েছে। প্রথম বর্ষের পরীক্ষাও বেশ ভালো হয়েছে জানিয়েছিল। কিন্তু হঠাৎ করেই এমনটা হয়ে গেল।’
অরিত্রের গ্রামের বাড়ি বগুড়ায়। পরিবার ঢাকায় থাকলেও তিনি হলে থাকতেন।
প্রথম বর্ষের লিখিত পরীক্ষা শেষে গতকাল বিকেলে অরিত্র হাসানসহ পাঁচজন সহপাঠী কক্সবাজারে বেড়াতে যান। তাঁদের মধ্যে তিনজন আজ সকাল ৭টার দিকে হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে পানিতে ভেসে যান। কিছুক্ষণ পর তাঁর এক সহপাঠী কে এম সাদমান রহমানের লাশ সৈকতে ভেসে এলেও অরিত্র হাসান ও আসিফ আহমেদ নামের অপর দুই সহপাঠী এখনো নিখোঁজ রয়েছেন।

নাম ২৫০ শয্যার হাসপাতাল, অথচ জনবলকাঠামো এখনো আটকে আছে ১০০ শয্যাতেই। ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৫০ জন। চিকিৎসকদের ৮৮টি পদের ৬৯টিই শূন্য। এর মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের কোনো পদেই নেই কর্মরত চিকিৎসক।
৪ ঘণ্টা আগে
দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক
৪ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
৫ ঘণ্টা আগে