ভোলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলায় খননযন্ত্র (ড্রেজার), বালু বহনে ব্যবহৃত বাল্কহেড, নৌকাসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেনসংলগ্ন এলাকায় নদী থেকে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
আজ শনিবার কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেছেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. আবুল বাসার (৩৯), মো. ইসমাইল (৩১), মো. সিদ্দিক হাওলাদার (৩০), মো. তারেক রহমান (২২), মো. আরিফ হাওলাদার (৩০), মো. হাসান হাওলাদার (২৫), মো. আলমগীর (৫৮) ও মো. রাজিব হাওলাদার (১৯)। তাঁদের বাড়ি বরিশাল ও ভোলার বিভিন্ন উপজেলায়।
জব্দ ড্রেজার, বাল্কহেড ও নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। এসব সরঞ্জাম ১৫ কার্যদিবসের মধ্যে নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪১ মিনিট আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪৪ মিনিট আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
১ ঘণ্টা আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
১ ঘণ্টা আগে