
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আমিনুল ইসলাম খোকনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে র্যাব-১ ও র্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে সিলেট থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আমিনুল ইসলাম খোকন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের ঝিগাতলা মাইজহাটি গ্রামের মো. ফখরুদ্দিনের ছেলে। তিনি ও নিহত স্ত্রী নাদিরা বেগম (৩১) শ্রীপুরের মাওনা কপাটিয়াপাড়া গ্রামে ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী বলেন, ২৪ এপ্রিল শ্রীপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এরপর র্যাব-১ এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করতে ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় আজ (শনিবার) দুপুরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র্যাব ফোর্সেস সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আসামিকে সিলেট মহানগরীর সুরমা থানার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামুন খান চিশতী আরও বলেন, প্রাথমিকভাবে স্ত্রীকে জবাই করে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন আসামি আমিনুল ইসলাম।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আসামিকে র্যাব থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গাজীপুরের শ্রীপুরের কপাটিয়াপাড়া গ্রামে স্ত্রীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার পর লাশ ঘরের মেঝেতে রেখে শ্বশুরকে ফোন করে জানান স্বামী।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে