ময়মনসিংহের ভালুকায় বিদ্যুতায়িত হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার শাহাবুদ্দিনের দুই মেয়ে নাহিদা (৭) এবং ফাতেমা (৩)।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের শাহাবুদ্দিন নতুন টিনশেড ঘর তুলেছেন। ওই ঘরে বিদ্যুৎ নেওয়ার জন্য লাইন টানা হচ্ছিল। ওই তারের লিকেজ থেকে স্টিলের দরজায় বিদ্যুতায়িত হয়। ওই সময় দুই শিশু ঘরের ভেতরে ছিল। দরজা খুলে বাইরে বের হওয়ার সময় তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ওসি আরও বলেন, বিদ্যুতায়িত হয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রাজধানীর যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা হাতিরঝিল প্রকল্প একই সঙ্গে দারুণ দৃষ্টিনন্দন। নগরবাসীর অবসর বিনোদনের অন্যতম গন্তব্য। কিন্তু প্রকল্পটি যার নামে, সেই হাতিরঝিলের পানিতে অসহনীয় দুর্গন্ধের ভোগান্তি কমছে না। বিশাল এই জলাশয়ের পানি শোধনে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্প পরে বন্ধ হয়ে
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামে আন্তর্জাতিক সাইবার স্ক্যামার চক্রের সন্ধান পেয়ে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর তদন্তে উঠে এসেছে বাংলাদেশ-তাইওয়ানের যৌথ উদ্যোগে পরিচালিত বহুজাতিক ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান গোল্ডেন সন লিমিটেডের
৩ ঘণ্টা আগে
চাঁদপুর সদরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্যতালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়।
৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শায়নের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে স্কুল ছুটির পর বাসে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে...
৩ ঘণ্টা আগে