Ajker Patrika

নন্দীগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ৬

বগুড়া প্রতিনিধি
নন্দীগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ৬
প্রতীকী ছবি

বগুড়া-৪ আসনের নন্দীগ্রামে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। জামায়াতের অভিযোগ, তাদের কর্মীকে আটকে রেখে মারধরকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের অভিযোগ, জামায়াতের দুজন কর্মী ভোটারদের টাকা বিতরণ করছিলেন, তাই তাঁদের আটকে রাখা হয়।

গত সোমবার মধ্যরাতে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে এই সংঘর্ষ ঘটে।

বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম জানান, সোমবার রাতে পারশুন গ্রামে বিএনপির লোকজন জামায়াত কর্মী ফারুক ও বেল্লালকে তুলে নিয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার বাড়িতে আটকে রেখে মারধর করা হয়। এ খবর পেয়ে জামায়াতের নেতা-কর্মীরা দল বেঁধে মাসুদ রানার বাড়িতে যান। সেখানে আটকে রাখা দুই কর্মীকে উদ্ধার করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপি নেতা মাসুদ রানা, জামায়াত কর্মী ফারুক, বেল্লাল, আমিনুলসহ চার-পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির প্রার্থী মোশারফ হোসেন দাবি করেন, ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে বিএনপি কর্মীরা পারশুন গ্রামের জামায়াতের দুজনকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পুলিশের সামনেই জামায়াতের নেতা-কর্মীরা মাসুদ রানার বাড়িতে হামলা করে ভাঙচুর চালান এবং মাসুদ রানাকে মারধর করে তাঁদের কর্মীকে ছিনিয়ে নেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ পৌঁছার আগেই মারামারির ঘটনা ঘটেছে। তবে ভোটারের মধ্যে টাকা বিতরণের অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া যায়নি। সোমবার রাতের মারামারির ঘটনায় দুই পক্ষ অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি

নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন কীভাবে

সভায় অংশ নিচ্ছেন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা বিপ্লব, গ্রেপ্তার করছে না পুলিশ

বাংলাদেশি পণ্যে শুল্ক কমিয়ে ১৯ শতাংশ করল যুক্তরাষ্ট্র, তৈরি পোশাকে শূন্য শুল্কের প্রতিশ্রুতি

এনসিপিকে ছেড়ে দেওয়া আসনে শেষ মুহূর্তে ইশতেহার ঘোষণা জামায়াত নেতার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত