
ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের লাইসেন্স তালিকাভুক্তি ও নবায়ন ফি পুনর্নির্ধারণের উদ্যোগের মধ্যে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের তালিকাভুক্তি নবায়নে দুই মাস সময় বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।
দপ্তরাদেশে বলা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘ট্যারিফ অন গুডস অ্যান্ড ভেসেলস ইত্যাদি ফর চট্টগ্রাম ফর অথরিটি-২০২৫’ অনুযায়ী সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের তালিকাভুক্তি ও নবায়ন এবং জেটি সরকার লাইসেন্স ইস্যু ও নবায়ন ফি পুনর্বিবেচনা করে নতুনভাবে ট্যারিফ নির্ধারণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করে যৌক্তিক হারে পুনর্নির্ধারণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুনভাবে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া করছে। এ কারণে এরই মধ্যে যেসব সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্সের তালিকাভুক্তির মেয়াদ শেষ হয়েছে, সেসব লাইসেন্সের তালিকাভুক্তি নবায়নের মেয়াদ বাড়ানো হয়েছে।
দপ্তরাদেশ অনুযায়ী, নতুন ট্যারিফ নির্ধারণের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অথবা ৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে দুই মাস সময় পর্যন্ত মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের তালিকাভুক্তি নবায়নের মেয়াদ বর্ধিত থাকবে।
চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ৩ সেপ্টেম্বরের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল খান বলেন, বন্দরের সময় বৃদ্ধির কারণে যাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে তারা উপকৃত হবে।

কুষ্টিয়ার ভেড়ামারায় ২৪ ঘণ্টায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার দুটি ইউনিয়নে পৃথক এ ঘটনা ঘটে। হঠাৎ কুকুরের এমন উপদ্রব বাড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
১২ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাতিজা রিফাতকে (১২) অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার ঘটনায় চাচা মাসুম বিল্লাহকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবা ও নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী জোড়পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিলাইষ ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে...
২৭ মিনিট আগে