
চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের নেত্রী মৌসুমি হিজড়ার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
আজ শনিবার সকালে নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হাসান কলোনি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় জখমের চিহ্ন রয়েছে।
পুলিশ, হিজড়া সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌসুমি দীর্ঘদিন ধরে মাসুদ কলোনি এলাকায় বসবাস করছিলেন। হিজড়া সম্প্রদায়ের একটি দলের প্রধান হিসেবে ‘গুরুমা’ হিসেবে তাঁর পরিচিতি ছিল। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে তিনি আশপাশে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে নিজ কক্ষে ঘুমাতে যান। আজ সকাল ৮টার দিকে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পরিচিতরা ঘরের ভেতরে গিয়ে তাঁকে নিথর অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের গলায় চিকন দাগ এবং মুখের একপাশে কালো দাগ ছিল।
জানা গেছে, সিসিটিভি ফুটেজে মৌসুমি হিজড়ার ঘর থেকে সাদা শার্ট পরিহিত এক যুবককে দরজা খুলে বের হতে দেখা গেছে। হিজড়া সদস্যদের দাবি, সেই যুবক মৌসুমির মোবাইল ও টাকাপয়সা নিয়ে চলে গেছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, কীভাবে হিজড়া মৌসুমির মৃত্যু হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তাঁর গলায় দাগ ছিল। এ ছাড়া সিসিটিভি ফুটেজে এক যুবককে তাঁর ঘর থেকে বের হতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজ ভালোভাবে পর্যালোচনা এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

কয়লাটি উত্তোলন করতে গেলে ওপেন পিট যদি করতে হয় স্বাভাবিকভাবেই সেখানে কিছু বসতবাড়ি, কৃষি জমি আছে। আমরা যেহেতু রাজনীতি করি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য-অবশ্যই সবচেয়ে আগে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে সেই মানুষগুলোকে আগে সেটেলমেন্ট করা যায়। তাদের আয় রোজগার যাতে বন্ধ না হয় বরং সেই প্রকল্প গ্রহণ করলে...
৮ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে আবুল হাশেম দুর্জয় নামে এক ব্যক্তিকে কান ধরে উঠবস করিয়েছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে সখীপুর-কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী সলঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সন্ধ্যার পর থেকে দুর্জয়কে কান ধরে উঠবস করানোর
১২ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আরও দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে রোকেয়া বেগম রান্নাঘরে গেলে সেখানে মজুত করে রাখা ককটেলগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে রোকেয়া বেগম গুরুতর আহত হন।
২৪ মিনিট আগে
গত ২৫ আগস্ট সকাল ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জায়গাতে ভবন নির্মাণের উদ্দেশ্যে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে আরিফ উদ্দিনকে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয়। ঘটনার পর একই দিন নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষকে বিষয়টি আপসের মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়।
৩২ মিনিট আগে