
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া অধ্যক্ষকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে দ্রুত অপসারণ করা না হলে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি এবং বুধবার থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা।
অপর দিকে অন্যপক্ষ বিষয়টিকে ষড়যন্ত্র করছে দাবি করে অধ্যক্ষ মাহফুজারের পক্ষে মানববন্ধন করেছে।
তিন দিনের আলটিমেটাম শেষে সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে আজ রোববার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা, মুখপাত্র শরিফুল ইসলাম মণ্ডল। এর আগে, কলেজ কনফারেন্স রুমে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার মুখপাত্র শরিফুল ইসলাম মণ্ডল বলেন, শহীদ আবু সাঈদের ফরেনসিক রিপোর্ট পরিবর্তনের অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসরের অধ্যক্ষ পদে থাকার কোনো অধিকার নেই। এই ক্যাম্পাসের তাঁর কোনো জায়গা নেই। চিকিৎসক, কর্মচারী, মেডিকেল শিক্ষার্থীরা কেউ তাঁকে চান না। তাঁর কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা অধ্যক্ষ পদে এমন একজনকে চাই, যিনি এই ক্যাম্পাসকে শান্তিপূর্ণ রাখতে পারেন। সবাই তাঁর কথা মেনে চলবে। এমন একজন চাই না, যাকে কেউ চায় না। মাহফুজার রহমানকে অধ্যক্ষ পথ থেকে অপসারণ না করলে মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে প্রতীকী কর্মসূচি পালন করব এবং বুধবার কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন চলবে।’

এদিকে বেলা ১১টায় অধ্যক্ষ মাহফুজার রহমানে পক্ষে নগরীর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনের বক্তারা বলেন, বিগত সরকারের দোসরা নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা প্রদান করছে। মাহফুজার রহমান তাঁর যোগ্যতার ফলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসরা সুবিধা নিতে পারবে না বলেই তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাঁকে সরানোর পাঁয়তারা করছে। মাহফুজার রহমানকে রমেকের অধ্যক্ষ পদে যোগদানের বাধা দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন মানববন্ধন থেকে।
২৯ অক্টোবর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাহফুজার রহমান। এর পর থেকেই তাঁকে অব্যাহতির দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা। ৩১ অক্টোবর বিক্ষোভ শেষে অধ্যক্ষকে অপসারণের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিলেন তাঁরা।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ৩টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
পাটজাতীয় ফসলের বীজ বিক্রির নির্ধারিত দিন ছিল আজ সোমবার। ভোর থেকে কৃষকেরা সারিবদ্ধ হয়ে গুদামের সামনে অপেক্ষা করতে থাকেন। সকাল থেকেই বীজ বিক্রি শুরু হয়। কৃষকদের অভিযোগ, নামমাত্র কিছু নিজেদের ঘনিষ্ঠ লোকের কাছে বীজ বিক্রি করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন গুদামরক্ষক আলমগীর। পরে কৃষকেরা গুদামে প্রবেশ করে
২৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১ ঘণ্টা আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
২ ঘণ্টা আগে