
অনলাইন ক্যাসিনো ও জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদ খোরশেদ আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে খোরশেদ আলীকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও কাশিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার খোরশেদ আলী ওই এলাকার তোফাজ্জল হোসেন ও মাজেদা বেগম দম্পতির ছেলে।
পুলিশ জানায়, খোরশেদ ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার করে নিজের নামে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্যাসিনো আইডি খুলে জুয়া পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রম চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসূল বলেন, ‘অ্যাপের মাধ্যমে তরুণদের প্রলোভন দেখিয়ে সর্বস্বান্ত করার অভিযোগে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় খোরশেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
২ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
২ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
২ ঘণ্টা আগে