
শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট এলাকায় মিছিলটি আটকে দেয় পুলিশ। এ সময় তাঁরা সড়কে বসে পড়েন এবং শহীদ মিনারে অবস্থানরত বিভিন্ন বাম রাজনৈতিক দল ও সংগঠনকে পাঁচ মিনিটের মধ্যে শহীদ মিনার ত্যাগের আল্টিমেটাম দেন তাঁরা।
আজ শনিবার বেলা ১১টা থেকে শাহবাগ ও শহীদ মিনারে গণজাগরণ মঞ্চ ও বাম রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যদিকে, ইনকিলাব মঞ্চ এই কর্মসূচির বিরোধিতা করে পাল্টা কর্মসূচি ঘোষণা করে।
শাহবাগে গণজাগরণ মঞ্চের কোনো কার্যক্রম দেখা না গেলেও শহীদ মিনারে বাম রাজনৈতিক দল ও সংগঠনগুলো গণমিছিল স্থগিত করে সংক্ষিপ্ত সমাবেশ করে। তাঁদের সেখান থেকে হটানোর দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা শাহবাগ থেকে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে এগোতে থাকেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট এলাকায় পৌঁছালে পুলিশ তাঁদের বাধা দেয়।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী বলেন, ‘শাহবাগ হলো ফ্যাসিবাদের আস্তানা। এই শাহবাগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আয়নাঘর তৈরি করেছে এবং তারা এ দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার শত্রু। এ দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’
এ সময় ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের যে ক্ষোভ ছিল, তা আপনারা প্রকাশ করেছেন। এখন অনুরোধ করব, আপনারা এখান থেকে একটু সরে গিয়ে যেখানে অবস্থান করছিলেন, জাদুঘরের সামনে ফিরে যান। যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং জনদুর্ভোগ সৃষ্টি না হয়। সিপিবির কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল ছিল, তবে তাঁরা তাঁদের মিছিল প্রত্যাহার করেছেন এবং শহীদ মিনারে সংক্ষিপ্ত কর্মসূচি শেষ করে সেখান থেকে চলে গেছেন। যেহেতু তাঁরা নেই, তাই জনদুর্ভোগ বাড়ানো উচিত নয়।’

ডিসির আশ্বাসের পর ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফিরে যান।
এদিকে, আয়োজকেরা দাবি করেন, কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিল কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ), বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ খেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সাত থানা পেয়েছে নতুন ওসি। বুধবার কেএমপি উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) এমএম শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৯ মিনিট আগে
জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর দুটি থানায় করা একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে ভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক পৃথক আবেদনে পৃথক পৃথক আদেশে তাঁদের রিমান্ড
১১ মিনিট আগে
টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রেক্ষাপটে গ্রামীণফোনের সাবেক কর্মীরা জিপি হাউসের সামনে ‘গণসমাবেশ’ কর্মসূচি পালন করেছেন। ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে...
১৮ মিনিট আগে
‘ব্যাংক হিসাবের মাধ্যমে ৫ লাখ ৯৯ হাজার ৬৭০ টাকা এবং বাকি ৪৮ লাখ ৭৫ হাজার ৩৩০ টাকা নগদে তাঁর (শহিদুলের) হাতে দেওয়া হয়। পরে কাঠ ও খুঁটি কেনার কথা বলে আরও ১০ লাখ টাকা নেওয়া হয়।’ সব মিলিয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম ও তাঁর সহযোগীরা ৬৪ লাখ ৭৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন আল আমিন।
৩২ মিনিট আগে