
ময়মনসিংহের গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ এলাকাবাসী হামলা চালিয়ে টিনের বেড়া ও চাল ভাঙচুর করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন।
পুলিশ জানায়, মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন গফরগাঁওয়ের শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজীব (২৩) ও এনামুল (২২)। ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিরা এখনো পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর থেকে ক্ষুব্ধ এলাকাবাসী মামলার আসামিদের বাড়িতে গিয়ে বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করতে শুরু করেন। তবে এর আগেই আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে ঘরের মালামালও সরিয়ে রাখা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গফরগাঁওয়ের ওই ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসী। গত বৃহস্পতিবার রাতে পানি চেয়ে ওই বাড়ির দরজা খুলতে বলে অভিযুক্ত পাঁচজন। ওই নারীর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে টাকাও দাবি করা হয়।
অভিযুক্তদের বাড়িঘরে হামলার প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ধর্ষণের ঘটনার জন্য স্থানীয়রা পাঁচ অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে।
এ ছাড়া হামলার পর আজ মঙ্গলবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার চরকালিবাড়ি সড়কে ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল ও প্রতিপক্ষ আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়...
৮ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে পাঁচ পরিবারের বসতঘর, রান্নাঘর ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
১৩ মিনিট আগে
আজ বুধবার বেলা ১১টার দিকে মৎস্য কর্মকর্তার নির্দেশে ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল উদ্ধারে চার গ্রাম পুলিশ সদস্য ও একজন দফাদার যান। তাঁরা বিল থেকে প্রায় ৩০ থেকে ৪০টি জাল উদ্ধার করেন। এ সময় স্থানীয় তিন-চারজন একটি নৌকায় করে সেখানে গিয়ে গ্রাম পুলিশদের মারধর শুরু...
১৪ মিনিট আগে
স্কুল ও মাদ্রাসায় যাওয়া উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল লক্ষ্মীপুরের রায়পুরের দুই শিক্ষার্থী। এরপর চারদিন পেরিয়ে গেলেও আর বাড়ি ফেরেনি আরাফাত সায়েম ও ইকরামুল হাসান মিনহাজ নামে ৬ষ্ঠ শ্রেনির এই দুই শিক্ষার্থী। স্বজনের পৃথক সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। মোবাইল নম্বর অনুসরণ করে সবশেষ...
২০ মিনিট আগে