
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘১৯ ব্যাচের উদ্যোগে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শহীদ মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ‘১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আজ রোববার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসান উল্লাহ হলসংলগ্ন পুকুরপাড়, কটকা চত্বর ও তিন নম্বর একাডেমিক ভবনের পাশে ফলদ, ঔষধি ও ফুল গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে পাখির অভয়ারণ্য সৃষ্টিতে সহায়ক—এমন সব বৃক্ষরোপণ করা হয়েছে। অনুষ্ঠানে ‘১৯ ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন।
এ সময় ইংরেজি ডিসিপ্লিনের ‘১৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী মোস্তাক আহমদ বলেন, ‘গত বছরের ১৮ জুলাই আমাদের প্রিয় বন্ধু মীর মুগ্ধ শহীদ হন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই বৃক্ষগুলো যুগ যুগ ধরে তাঁর স্মৃতিকে বহন করবে—এই আমাদের প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ‘আমরা হয়তো মুগ্ধকে আর ফিরে পাব না, কিন্তু তাঁর দেশপ্রেম, আত্মত্যাগ ও আদর্শ সব সময় আমাদের প্রেরণা জোগাবে। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ে যারা আসবে, তারা যখন এই বৃক্ষগুলোর ছায়ায় হাঁটবে, তখন হয়তো জানতে পারবে, মুগ্ধর আত্মত্যাগের গল্প এবং তাঁর দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে অন্যায়-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা পাবে।’
অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়। সবাই শহীদ মুগ্ধর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে