
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ৩৬ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনুষদভিত্তিক সেরা ফলাফল অর্জন করায় তাঁদের এই অ্যাওয়ার্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এ ছাড়া থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকেন্দার আলী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলি সাবিনা আজহার, ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফায়েদ, আলী আহসান মোহাম্মদ জুবায়ের, দেলোয়ার হোসাইন, শরিফুল ইসলাম ও নাইমুর রহমান; আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জহুরুল ইসলাম ও আব্দুল্লাহ এহসান ভূঁইয়া এবং দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম অ্যাওয়ার্ড পেয়েছেন।
কলা অনুষদ থেকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তানজিলা খাতুন, হাফিজুল ইসলাম ও জেবা রহমান; সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে লোকপ্রশাসন বিভাগের মোন্তাকিম রহমান, অর্থনীতি বিভাগের টগর আলী ও জেসিয়া আক্তার তন্নি এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সিরাজুম মনিরা অ্যাওয়ার্ড পেয়েছেন।
আইন অনুষদ থেকে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাদিয়া ও রাফিয়া খাতুন এবং আইন বিভাগের আমজাদ হোসেন পুরস্কৃত হয়েছেন। ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমি খাতুন ও ফয়সাল আহমেদ ফাহিম; ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা, সিরাজুল ইসলাম ও অনিন্দ্য সাহা এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের মেহেদী হাসান সিকদার অ্যাওয়ার্ড পেয়েছেন।
বিজ্ঞান অনুষদ থেকে পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান লিমন ও মাহমুদুল হাসান; গণিত বিভাগের আরিফুল ইসলাম; প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মহুয়া রহমান নাইচ ও জান্নাতুন নাইম; ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান হাবিব ও জেরিন খাতুন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মাহফুজুর রহমান অ্যাওয়ার্ড পেয়েছেন।
এ ছাড়া জীববিজ্ঞান অনুষদ থেকে ফার্মেসি বিভাগের আব্দুল্লাহ আল মামুন; বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান ও সুরাইয়া ইসলাম এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সাজিয়া ফারজানা অ্যাওয়ার্ড পেয়েছেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘এটি নিঃসন্দেহে তোমাদের জন্য উল্লেখযোগ্য দিন। যারা অ্যাওয়ার্ড পেয়েছ, তাদের জন্য এটি স্মরণীয় দিন হয়ে থাকবে। তোমাদের যোগ্যতা, মেধা ও পরিশ্রমের ফল হিসেবে এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হলো। তোমাদের ওপর নতুন একটি দায়িত্ব অর্পিত হলো। কর্মক্ষেত্রে দেশ ও মানুষের জন্য এবং বিশ্ববিদ্যালয়কে সম্মানের জায়গায় পৌঁছে দিতে অ্যাম্বাসেডর হিসেবে তোমরা ভূমিকা রাখবে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই অ্যাওয়ার্ড সহযোগিতা করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে দেশে ও বিদেশে সম্মানজনক অবস্থানে রয়েছেন। আশা করি, তোমরাও ভালো অবস্থানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেবে।’

খুলনায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
৪ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তের নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে।
১১ মিনিট আগে
যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সমু চৌধুরী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। এতে তাঁর প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন ও গ্যারেজমালিক হৃদয় হোসেনকে আসামি করা হয়েছে। মামলার পর রাতেই জাহাঙ্গীর হোসেনকে (৩৬) আটক করে পুলিশ।
১৮ মিনিট আগে
বয়স কম দেখিয়ে নিয়োগ নেওয়া এবং জাল অভিজ্ঞতার সনদ ব্যবহারের অভিযোগে বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে। আদালত তিন ধারায় মামলা আমলে নিয়ে সমন জারি করেছেন। অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
২১ মিনিট আগে