
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তাঁরা।
শিক্ষার্থীদের অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।
এর আগে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন দপদপিয়া ব্রিজ এলাকায় বিআরটিসির একটি বাসের সঙ্গে যাত্রীবোঝাই মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ও বাস যাত্রী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, আহত ইয়াসিনের চিকিৎসার ব্যয়ভার বহনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন।
আন্দোলনরত বাংলা বিভাগের শিক্ষার্থী রাজিব বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা চাই, আমাদের সব দাবি দ্রুত মেনে নেওয়া হোক।’
শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রাস্তা মেরামতসহ নানা ধরনের দাবি জানালেও তা পূরণ করা হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো, রক্তপাত না হওয়া পর্যন্ত কোনো কিছু হয় না।’
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাঁদের সব দাবি যত দ্রুত সম্ভব মেনে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করে দ্রুত সমস্যাগুলোর সমাধানের ব্যবস্থা করা হবে।

রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতেরা জীবিকার তাগিদে সৌদি আরবে ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে
নিহত স্বপ্না খাতুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায়। তাঁর পিতার নাম আলকাছ শিপরা। তাঁর স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়া এলাকায়। নিহত স্বপ্না মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামী রুবেল বেকার ছিলেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংগঠনের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিনব কায়দায় চুরি হচ্ছে পোস্টপেইড ডিজিটাল বৈদ্যুতিক মিটার। প্রথমে মিটার চুরি করে ঘটনাস্থলে সাঁটিয়ে দেওয়া হচ্ছে একটি মোবাইল নম্বর-সংবলিত ছোট্ট কাগজ। পরে ওই নম্বরে যোগাযোগ করা হলে চুরি যাওয়া মিটার ফেরত দেওয়ার কথা বলে মালিকের কাছে দাবি করা হচ্ছে টাকা।
১ ঘণ্টা আগে