
রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা গেছে। অভিযোগের সত্যতা যাচাই এবং হাসপাতালের অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনায় দুটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল রোববার রাত ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেন শিশুটির এক স্বজন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
শিশুটির স্বজনদের ভাষ্য, ডায়াবেটিসজনিত সমস্যায় ১৩ দিন ধরে শিশুটিকে পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মৃত্যুর দিন বিকেল পর্যন্ত শিশুটি স্বাভাবিক ছিল। সন্ধ্যার দিকে খাবার খাওয়ানোর সময় ধীরে ধীরে তার শরীর নীল হয়ে আসে।
হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে লাইফ সাপোর্টে নেয়। স্বজনেরা শিশুটিকে দেখতে চাইলে তাৎক্ষণিকভাবে দেখতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তাঁরা। পরে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতালটির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, শিশুটির হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। একপর্যায়ে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। পরদিনই শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানায় কর্তৃপক্ষ।
শিশুটির মৃত্যুর পর স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে উত্তেজনা ও বাগ্বিতণ্ডা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, উত্তেজিত স্বজনেরা ওষুধ ও চিকিৎসাসামগ্রী নষ্ট করেছেন এবং কয়েকজন নার্সকে মারধর করেছেন। স্বজনেরা এ অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, হাসপাতালের কর্মীরাই প্রথমে তাঁদের ওপর চড়াও হন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান সোমবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সেখানে গিয়ে দেখে এসেছি। তবে শিশুটির কোনো স্বজনকে পাইনি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগও দেয়নি। আমরা স্বপ্রণোদিত হয়ে সেখানে গিয়েছি। দুটি তদন্ত কমিটি করা হবে। একটি কমিটি করবে মেডিকেল নেগলিজেন্সের অভিযোগের বিষয়ে এবং অন্যটি হাসপাতালের অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে। মেডিকেল নেগলিজেন্সের তদন্ত কমিটিতে বিশেষজ্ঞ চিকিৎসকেরা থাকবেন। আজ অথবা আগামীকালের মধ্যে দুটি কমিটি করা হবে।’

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গরু আমদানির ভুয়া অনুমোদনপত্র তৈরি করার অভিযোগে করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বহিষ্কৃত) শাহাবুদ্দীন আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই নির্দেশ
৮ মিনিট আগে
আড়াই বছর আগে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ শুরু হয়। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
৯ মিনিট আগে
গাজীপুরের জয়দেবপুরে স্যুটকেস ও প্লাস্টিকের বস্তায় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট খুলেছে। প্রেমের সম্পর্ক ও আগের বিয়েসহ নানা বিষয় নিয়ে বিরোধের জেরে ডলি আক্তার (৩০) নামে ওই নারীকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পিবিআই। এ সময় হত্যায় ব্যবহৃত বটি, দা, মোবাইল ফোন ও জুতা উদ্ধা
১৩ মিনিট আগে
ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল ও অর্থ দাবির অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় মো. সায়দুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। মেহেরপুর সদর উপজেলার কলেজপাড়া এলাকায় গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগে