দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় বাড়ির দোতলায় আগুন লেগে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডে প্রাণ হারান তাঁরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই আগুন লেগেছে।
মৃত স্বামী-স্ত্রী হলেন আশ্রমপাড়া হরি সরকারের ছেলে তপন সরকার (৪৫) ও লতা সরকার (৩৭)। তপন সরকার পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।
আজ সোমবার সকালে মৃতের ছেলে তীব্র সরকার বলেন, ‘আমাদের বাড়ির নিচতলায় একটি কক্ষে আমি থাকি। ওপর তলায় ছোট দুটি কক্ষ রয়েছে। তার একটিতে মা-বাবা থাকেন। রাত ১২টায় মডার্ন মোড়ে পেট্রলপাম্পে মোটরসাইকেলের জন্য তেল নিতে যাই। কিছুক্ষণ পরে বাড়ির পাশের একজন ফোনে আমাদের বাড়িতে আগুন লাগার কথা জানায়। এসে দেখি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সিঁড়ি দিয়ে ওপরে একটুখানি উঠছি, আর যেতে পারিনি। মা-বাবা দুজনে চলে গেলেন।’
প্রতিবেশী রণজিৎ কুমার রায় বলেন, ‘রাতে হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে বের হয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। কীভাবে আগুন লেগেছে কেউ বলতে পারছে না। ঘটনাটি খুব দুঃখজনক।’
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে দুর্ঘটনা ঘটেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই অনুমতি দেন।
৯ মিনিট আগে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তাঁর স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক পৃথকভাবে এই নির্দেশ দেন।
১১ মিনিট আগে
নড়াইলে সেচের জন্য ডিজেল আনতে গিয়ে লাভলী বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরে ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন ওই নারী। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৪ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলায় এই ধাপে মোট ৯৪১ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
২১ মিনিট আগে