গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। টঙ্গীর পূর্ব আরিচপুর রূপবানেরমারটেক এলাকায় আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুই শিশুর মা সালেহা বেগমকে আটক করেছে পুলিশ।
নিহত দুই শিশু হলো সালেহার মেয়ে মালিহা (৬) ও ছেলে আব্দুল্লাহ (৪)। তাদের বাবার নাম আব্দুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। আব্দুল বাতেন পরিবার নিয়ে টঙ্গীর রূপবানেরমারটেক এলাকায় আটতলা একটি ভবনের তৃতীয়তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলেছে, বিকেলে শিশু দুটির বাবা বাইরে যান। এ সময় দুই শিশুকে নিয়ে মা সালেহা বেগম বাসায় ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের বাবা আব্দুল বাতেন বাসায় ফিরে ঘরের মেঝেতে দুই সন্তানের রক্তাক্ত লাশ দেখতে পান। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে নিহত শিশু দুটির মা সালেহা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে