
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে গঠিত হয়েছে ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক কমিটি। সর্বসম্মতিক্রমে কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। আর সদস্যসচিব হয়েছেন ডা. মু. জহুরুল হক।
রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে গতকাল শনিবার অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন ডা. মো. জিয়াউর রহমান জিয়া, ডা. আ খ ম আনোয়ার হোসেন মুকুল ও ডা. মো. সারোয়ার হোসেন।
সদস্য মনোনীত হয়েছেন ডা. মো. আনিসুর রহমান, ডা. জহিরুল ইসলাম জহির, ডা. আহছানুল কবীর, ডা. রাশেদুল হাসান রিপন, ডা. এম এম নাসিমুজ্জামান ও ডা. আমিনুর রহমান হীরা।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তি

নরসিংদী মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার প্রধান আসামি নুরুল ইসলাম ওরফে নুরাসহ সাত আসামির আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ মার্চ) নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এই আদেশ দেন।
১০ মিনিট আগে
ক্ষুব্ধ হয়ে শরিফুল প্রথমে কাঠের বাটাম দিয়ে দাদির মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় জামিলাকে জড়িয়ে ধরার চেষ্টায় সে বাধা দিলে তাকেও বাঁশের খাটিয়া ও হাতুড়ি দিয়ে আঘাত করেন। পরে তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে সরিষাখেতের পাশে ধর্ষণ করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান তিনি।
১১ মিনিট আগে
অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুচাপায় যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে সিলেটের জৈন্তাপুরে এ ঘটনা ঘটে। থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের সাগরিকায় ছুরিকাঘাতে আকাশ দাস (৩০) নামের এক কর্মচারীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা ও চট্টগ্রাম নগরের বড়পোল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমুল হুদা ও মো. মহসিন। তাঁরা দুজনই ২০ বছর বয়সী তরুণ।
৪০ মিনিট আগে