বাগেরহাটের ফকিরহাটে বসতঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শেখ মুজিবুর রহমান ওই গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয়রা দরজা ভেঙে খাটের ওপর মুজিবুর রহমানের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, স্ত্রী ও ছেলে-মেয়ে না থাকায় শেখ মুজিবুর বাড়িতে একাই বসবাস করতেন। গত মঙ্গলবার তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।’

কুমিল্লার দাউদকান্দির সরকারপুর গ্রামে মো. তোফায়েল আহমেদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে পরিবারের দাবি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে সবজি বিক্রেতা কিশোর হৃদয় (১৬) হত্যাকাণ্ডে সেভেন স্টার নামের একটি কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, গ্যাংটি পরিচালনার অভিযোগ রয়েছে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা ও তাঁর ছোট ভাই রকিবুল ইসলাম পিচ্চির বিরুদ্ধে।
২৩ মিনিট আগে
বসতঘরে বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে পড়েছিল। এতে পাশাপাশি তিনটি টিনের ঘর বিদ্যুতায়িত হয়। দুপুরে আনোয়ার হোসেন ঘর পরিষ্কার করতে থাকেন। একপর্যায়ে টিনের বেড়ায় স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন। স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
খাগড়াছড়িতে মাটিরাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও সিগারেট উদ্ধার করেছে ৩২ বিজিবি। আজ শুক্রবার সকালে জানমারাটিলা ডাউনে পরিত্যক্ত পাঁচটি বস্তা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে