
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চেয়েছে এক প্রতারক। ওটিপি দিতে অস্বীকৃতি জানানোয় ওই ব্যক্তির নামে মামলা করার হুমকি দিয়েছে ওটিপি চাওয়া ব্যক্তি।
প্রতারকের হুমকির শিকার হওয়া ব্যক্তির নাম লিয়াকত আলী (৪৬)। তিনি চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইমান আলীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশ পরিচয়ে ফোন দেয়। পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি দাবি করে লিয়াকত আলী হোয়াটসঅ্যাপে রাজনৈতিক গ্রুপ পরিচালনা করে। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তি হোয়াটসঅ্যাপের ওটিপি চায়। ওটিপি দিতে অস্বীকৃতি জানালে মামলা করার হুমকি দেয় অজ্ঞাতনামা ওই ব্যক্তি।
লিয়াকত আলী বলেন, ‘আমি হোয়াটসঅ্যাপে কোনো প্রকার রাজনৈতিক গ্রুপ চালাই না। হোয়াটসঅ্যাপ গ্রুপের ওটিপি কোথায় পাব। আর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের ওটিপি অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করা বোকামি। তাই ওটিপি দিতে অস্বীকৃতি জানাই। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিচয়ে ফোনকারী অজ্ঞাতনামা ব্যক্তি আমার নামে মামলা করবে বলে হুমকি প্রদান করে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে।’
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফোনে হুমকি পাওয়া ব্যক্তি জিডি করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে