
দিনাজপুরের কাহারোল সাহাপাড়া খাল পুনঃখননের মধ্য দিয়ে ১৬ মার্চ সারা দেশে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘খাল খনন কর্মসূচি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আন্দোলন এবং একটি বিপ্লব। দেশকে স্বনির্ভর করাই ছিল তাঁর লক্ষ্য। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও সেই কর্মসূচি হাতে নিয়েছি।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন খাল খনন বা পুনঃখনন প্রক্রিয়া বন্ধ ছিল—বাধাগ্রস্ত ছিল। এর ফলে অনেক জায়গায় খাল ও নদী পলি জমে ভরাট হয়ে গেছে। অনেক জায়গায় খালের মাঝখানে দোকানপাট ও বাড়িঘর গড়ে উঠেছে। আমরা সকল বাধাবিপত্তি উপেক্ষা করে এবং সকলের সহযোগিতায় সেসব খাল পুনঃখনন করতে চাই।’
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘দেশের জন্য এই মুহূর্তে খাল খনন কর্মসূচি অতি প্রয়োজন। আমরা যদি খাল খননকাজ শেষ করতে পারি, তাহলে দেশের ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশবাসী উপকৃত হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘অতীত সরকারের আমলে যেভাবে মেগা দুর্নীতি হয়েছিল। আমরা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি পরিচালনা করব, সেখানে যাতে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় না পায়, সে জন্য আমরা নিবিড় পর্যবেক্ষণ করব। এই খাল খনন কর্মসূচিতে আমরা আমাদের স্বচ্ছতা নিশ্চিত করব দায়িত্বশীলতার মাধ্যমে।’
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার মধ্যে নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। বুধবার সকালের এ ঘটনায় ৪৮ জেলে জীবিত উদ্ধার হয়েছেন। দুইটি ট্রলার সম্পূর্ণ তলিয়ে গেছে, একটি ভাসমান অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৪ মিনিট আগে
সিলেট নগরীর একটি বাসায় বৃদ্ধ স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নগরীর রায়নগর এলাকার মিতালী ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তিন বিষয়কে সামনে রেখে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
৪ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মূল্যের ২৯৩ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. পারভেজ হোসেন (৩৭), নোয়াখালী জেলার বাসিন্দা মো. সিরাজ (৫৭), সোহেল (২৮) ও শাহারাজকে (৪০) আটক করা হয়েছে।
৯ মিনিট আগে
খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে উপজেলার শ্রীরামপুর এলাকার রূপসা ব্রিকস নামের একটি ইটভাটায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট...
১৩ মিনিট আগে