ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৮ বাংলাদেশি শিশুকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
দেশের বিভিন্ন সীমান্ত পথে তাঁরা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই শিশুদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি বাড়ি রংপুর, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে। আইনি সহায়তা দিতে রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি নামের তিনটি এনজিও তাদের গ্রহণ করেছে।
জানা যায়, ওই শিশুরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটকের পর ভারতের পশ্চিম বঙ্গের একটি হোমের আশ্রয়ে ছিল। এদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। আটকের পর আইনি জটিলতায় কেউ কেউ দুই থেকে আট বছর পর্যন্ত ভারতের হোমে থাকতে হয়েছিল। পরে ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।
ফেরত আশা শিশুরা বলে, কাজের প্রলোভনে কেউ একা আবার কেউ বাবা, মায়ের সঙ্গে ভারতে যায়। কিন্তু কাজ না দিয়ে দালালেরা বিক্রি করে দেয় অন্যদের হাতে। অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে পুলিশ তাদের আটক করেছিল।
বেনাপোল পোর্ট থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, ২৮ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত আসা শিশুদের মধ্যে ছেলে ২০ জন ও মেয়ে ৮ জন রয়েছে। রাইটস যশোর ১০ জন, জাস্টিস অ্যান্ড কেয়ার ১০ জন। আর মহিলা আইনজীবী সমিতি ৮ জন গ্রহণ করেছে। পুলিশের কার্যক্রম শেষে শিশুদের আইনি সহায়তা দিতে গ্রহণ করেছেন এনজিওকর্মীরা।

নির্ধারিত সময়ের এক দিন পর অর্থাৎ ২১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হতে পারে। এমন তথ্য জানিয়েছে বইমেলা স্ট্যান্ডিং কমিটির সূত্র। সাধারণত সরকারপ্রধান বইমেলা উদ্বোধন করে থাকেন। সময়সূচি সমন্বয়ের কারণেই এক দিন পিছিয়ে মেলা শুরু হতে পারে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষের ঘটনায় এবার জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে বিএনপি। এসব মামলায় ২৪৪ জনের নাম উল্লেখসহ হাজারের অধিক আসামি করা হয়েছে। অভিযোগ দুটি ১০ ফেব্রুয়ারি আদালতে দাখিল করা হলে
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে আফরোজা বেগম ও তাঁর গৃহকর্মী দিতি হত্যা মামলায় আরেক গৃহকর্মী সুরভী আক্তার নাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার এ রায় দেন।
২ ঘণ্টা আগে
দুবলারচর-সংলগ্ন আমবাড়িয়ার খাড়ি এলাকায় বনদস্যু সুমন-জাহাঙ্গীর বাহিনী অস্ত্রের মুখে আরও ১২ জেলেকে অপহরণ করেছে বলে জানিয়েছেন দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ।
৩ ঘণ্টা আগে