
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ৫ আগস্টের (২০২৪ সালের) আগে ও পরে পুলিশসহ অনেক মানুষ নিহত হয়েছে। এসব ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার বিকেলে ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
৫ আগস্টের আগে পুলিশ নিহতের বিষয়ে ব্যবস্থা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘শুধু পুলিশ বলছেন কেন? পুলিশসহ অনেক মানুষই মারা গেছে। আইন অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’
আলী হোসেন ফকির বলেন, ‘জুলাই বিপ্লবের পরে পুলিশের মনোবল ছিল শূন্যের কোটায়। পুলিশ জনবিচ্ছিন্ন হয়েছিল। এটা হয়েছিল কিছু মানুষের ভুল নেতৃত্বের কারণে। সেই জায়গা থেকে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে।’
আইজিপি আলী হোসেন ফকির বলেন, কথায় কথায় তরুণদের রাস্তায় নেমে অবরোধ করা ঠিক নয়। এতে সামগ্রিকভাবে দেশের ক্ষতি হয়। এ জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, বর্তমানে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আইজিপির সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোরে চারটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। বিশ্ব নাট্য দিবস ২০২৬ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও গণনাট্য সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
৭ মিনিট আগে
ঈদের ছুটি শেষে আজ শুক্রবার সকালে মধুপুর বাসস্ট্যান্ডে রাজধানীমুখী জনতার ঢল নামে। দুপুরের মধ্যেই মধুপুর ও ধনবাড়ী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত সব গাড়িই যাত্রী নিয়ে চলে যায়। এরপর গাড়ির সংকট দেখা দেয়। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা...
১৩ মিনিট আগে
হবিগঞ্জে গভীর রাতে খোয়াই নদের মাটিভর্তি ১০টি ট্রাক জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শহরের লম্বাবাঁক এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করা হয়। এ রিপোর্ট লেখা (বিকেল ৪টা) পর্যন্ত ট্রাকগুলো কামড়াপুর এলাকায় পুলিশি পাহারায় রয়েছে।
২০ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান।
৩৩ মিনিট আগে