
মাদকসেবীকে না পেলে তাঁর স্ত্রী ও মা-বাবাকে ধরে জেলে পাঠাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু।
আজ সোমবার দুপুরে জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ এ নির্দেশনা দেন।
ওসির উদ্দেশে সুলতান মাহমুদ বলেন, ‘আপনি বলবেন যে, অমুক জায়গায় গিয়েছি, মাদকসেবীকে পাইনি। আমি ‘‘নো, কথা শুনতে চাই না’’। মাদকসেবীকে না পেলে তাঁর স্ত্রী, বাপ-মা যা পান, ধরে নিয়ে থানায় রাখেন। তারপর এদের জেলে দেন।’
এমপি বলেন, ‘আইন সব সময় আইন দিয়ে চলে না। আইনের বাইরেও কিছু দিতে হয়। কোথায় কোথায় মাদক বিক্রি হয়, জানি। কাজেই, মাদকসেবীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।’
সুলতান মাহমুদ আরও বলেন, ‘অত আইন দিয়ে দেশ চলব না। দেশের জনগণকে শান্তি দিতে হবে। একটা গ্রুপ আছে, যারা দেশের বিপক্ষে সব সময় থাকে। যে সরকার থাকবে, সেই সরকারকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলার জন্য ষড়যন্ত্র করে থাকে। কাজেই, আইন আইনের দিকে চলুক। আমাদের কথা হলো, যারা মাদকের কারবার করবে, এদের আমরা ধরে ফেলব। ধরে হাত-পা ভেঙে দেব। যা হয়, হবে।’
উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমুখ।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ এবং একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার দুপুরে অভিযান চালানো হয়।
৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমতলের চা বাগান দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই সঙ্গে তিনি এশিয়ার সবচেয়ে বড় সূর্যপুরী আমগাছ দেখেও প্রশংসা করেছেন।
১৪ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মণ্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১০ এর মুখপাত্র সিনি. সহকারী পুলিশ সুপার তপন সরকার আজ সোমবার দুপুরে বিষয়টি
২৪ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় দেলোয়ারা দিলু (৪২) নামের এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। হত্যার পর ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
২৯ মিনিট আগে