ঢাকার সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক কিশোর গ্যাংয়ের হামলায় প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের চারজন আহত হয়েছে। গতকাল রোববার রাতে বাসস্ট্যান্ড এলাকায় সুপার ক্লিনিকের পাশের একটি হোটেলে এই ঘটনা ঘটে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত কুমার গোপ বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলায় আহত ব্যক্তিরা হলেন পিনিক রাব্বি গ্রুপের আকাশ (২১), ইয়াসিন (২২), সোহাগ (২১) ও অজ্ঞাতপরিচয় একজন।
পুলিশ ও এলাকার লোকজন জানায়, পিনিক রাব্বি নামে পরিচিত এক কিশোরের নেতৃত্বে একটি কিশোর গ্যাং এবং হৃদয় নামে অপর এক কিশোরের নেতৃত্বে আরেকটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় নানা রকম অপতৎপরতা চালিয়ে আসছিল। দুই গ্রুপের সদস্যরাই চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত।
এসব নিয়ে দুই গ্রুপের মধ্যে মাঝেমধ্যেই দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে হৃদয় গ্রুপের সদস্যরা গতকাল রোববার রাত ১০টার দিকে রাব্বি গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় চারজনকে কুপিয়ে আহত করা হয়। ঘটনার সময় রাব্বি গ্রুপের সদস্যরা ক্লিনিকের পাশে একটি হোটেলে বসে আড্ডা দিচ্ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ আজকের পত্রিকাকে বলেন, দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদকদ্রব্য বেচাকেনাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৪০) নামের এক যুবককে দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর এলাকার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
এস এম শফিকুল আলম মনা বলেন, মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ না রেখে নগরীর প্রতিটি বাড়িঘর, অফিস-আদালত ও হাসপাতাল প্রাঙ্গণে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
১২ মিনিট আগে
চব্বিশের আন্দোলন চলাকালে পুলিশসহ বিভিন্ন বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান শুরু করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অস্ত্র উদ্ধারে ইতিমধ্যেই র্যাবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
২৯ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলান বাজার এলাকায় সারের মজুতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
৪২ মিনিট আগে