
দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে ইউনিয়নের জোয়ার কালীর বাজার সংলগ্ন আত্রাই নদীর বালুমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৫) ও তাঁর ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩৫)। তাঁদের বাবা মৃত সিরাজ উদ্দিন।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গত রোববার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাদ্দাম ইসলাম। সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই মান্না ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা।
বুধবার (৩ জুন) দুপুরে তাঁরা খানসামা উপজেলার ঐতিহ্যবাহী লিচুবাগান দেখতে আসেন। পরে দুপুর ১টার দিকে জোয়ার কালীর বাজার এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামেন দুই ভাই। একপর্যায়ে তাঁরা পানিতে তলিয়ে নিখোঁজ হন। তাঁদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর বিকেল প্রায় ৩টার দিকে নদী থেকে দুই ভাইকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁদের মৃত্যু হয়।
খামারপাড়া ইউপির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী আজকের পত্রিকাকে জানান, নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই পানিতে ডুবে মারা গেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আবু সায়েম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে মৃত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করা হয়।
খানসামা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই পানিতে ডুবে মারা গেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৯ম শ্রেণির কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চাচাতো ভাই নাইমের। গতকাল মঙ্গলবার রাতে নাইমের বাসায় কিশোরীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণ করে নাইম।
১১ মিনিট আগে
সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে ‘আপা’ বলে সম্বোধন করে ক্ষমা চাওয়ার পর বনফুলের এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর দাবি, তাকে অন্যায়ভাবে জরিমানা করা হয়েছে।
১৩ মিনিট আগে
চাঁদপুরের হাইমচর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে যুবক ওমর ফারুককে মরিচের গুঁড়া ছিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ নারী, দুই কিশোরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওমর ফারুকের বাবার করা হত্যা মামলার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগে
‘মানুষ বলে বিচার হবে না। ব্যাপারটা আমি ভালো বুঝি। আমাদের কাতারে যেসব পরিবার আসতেছে বিচারহীনতায় ভুগে, একমাত্র তারাই বুঝতে পারবে। এ ছাড়া কারও পক্ষে বোঝা সম্ভব নয়...
৩৩ মিনিট আগে