
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে পৃথক ছয়টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মো. জাকী আল ফারাবী গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকাল ৮টার আগে বিচারপতি মানিককে আদালতে হাজির করা হয়। আদাবর, লালবাগ ও বাড্ডা থানার ছয় মামলায় তদন্ত কর্মকর্তারা ভিন্ন ভিন্নভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রতিটি আবেদন মঞ্জুর করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদাবর থানার একটি, লালবাগ থানার একটি ও বাড্ডা থানার চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।
যেসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা হলো আদাবর থানার পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলা, লালবাগ থানার আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লা হত্যা মামলা এবং বাড্ডা থানার সুমন শিকদার, হাফিজুল শিকদার, তৌফিকুল ইসলাম ভূঁইয়া ও সোহাগ হত্যা মামলা।
প্রতিটি মামলায় তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, বিচারপতি মানিকের বিরুদ্ধে এসব হত্যা মামলায় জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এসব মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে। আপাতত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেন শামসুদ্দিন মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়। এর আগে ২৩ আগস্ট রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট (দনা) সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরে তাঁকে কানাইঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিলেট আদালতে হাজির করার সময় তাঁকে জনগণ মারধর করে। তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গত মঙ্গলবার তাঁকে জামিন দেওয়া হয়। পরে ওই দিনই হেলিকপ্টারে করে তাঁকে ঢাকায় নিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আমন মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা জমি প্রস্তুত করছেন। বীজতলা থেকে চারা তোলা হচ্ছে। কোথাও কোথাও চারা রোপণও শুরু হয়েছে। তবে কৃষকেরা সারের দোকানে গিয়ে সার পাচ্ছেন না। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বিসিআইসি ও বিএডিসি তাঁদেরকে সার সরবরাহ করছে না।
২১ মিনিট আগে
রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর পাঁচটি এলাকায় এডিস মশার প্রজনন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যেখানে ২০-এর বেশি সূচককে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
৩৬ মিনিট আগে
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
১ ঘণ্টা আগে
সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে বরগুনা পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয় অডিটরিয়াম মিলনায়তন (টাউন হল)। ভবন নির্মাণ হলেও ভেতরের আনুষঙ্গিক কাজ বাকি। সে কারণে ছয় বছর ধরে পড়ে আছে ভবনটি। ব্যবহার না হওয়ায় চুরি হয়ে গেছে দরজা-জানালা। পরিণত হয়েছে গোয়ালঘর ও মাদকসেবীদের আড্ডাস্থলে।
১ ঘণ্টা আগে