Ajker Patrika

৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল মাদার ভ্যাসেল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল মাদার ভ্যাসেল
মঙ্গলবার রাত ৮টার দিকে জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। ছবি: সংগৃহীত

৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে ভিড়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি এমবিএস তাইসি’ নামের একটি মাদার ভ্যাসেল। জাহাজটির ড্রাফট (পানির নিচে নিমজ্জিত অংশের গভীরতা) সাড়ে ১৩ মিটার।

মঙ্গলবার রাত ৮টার দিকে জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে।

জাহাজে আনা কয়লা পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের বহির্নোঙরে নোঙর করে। বুধবার থেকে কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে জাহাজটির অর্ধেকের বেশি কয়লা খালাস করা হবে। এরপর জাহাজটি টার্মিনালে নিয়ে অবশিষ্ট কয়লা খালাস করা হবে।

তিনি আরও জানান, এখন থেকে পায়রা বন্দরে একের পর এক জাহাজ আসবে। এর মাধ্যমে পায়রা বন্দর দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত