
সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল আহমদ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে জেলার দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত রাসেল আহমদ দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকার শারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলাম চকেরবাজার এলাকার ‘শাহ গোষ্ঠী’ ও ‘শেখ গোষ্ঠী’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে শাহ গোষ্ঠীর রাসেল আহমদ শেখ গোষ্ঠীর এক যুবকের ছবি ব্যবহার করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
এরই জেরে আজ বিকেলে চকেরবাজার এলাকায় রাসেলকে একা পেয়ে শেখ গোষ্ঠীর কয়েকজন তাঁর ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাসেলের মৃত্যুর খবরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে চকেরবাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত আগস্টে সিলাম চকেরবাজারের মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে এই দুটি গোষ্ঠীর মধ্যে আরও একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

জামালপুরের ইসলামপুরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ করেন। স্থানীয় নির্বাচনে অর্থ ও পেশিশক্তির ব্যবহার হলে নতুন গণ-অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৩৯ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সুচিত্রা রানী দাসের বিয়ে ঠিক হয়েছিল তিনবার। কিন্তু বাবা-মায়ের অসামর্থ্যের কারণে প্রতিবারই বিয়ে ভেঙে যায়। এ নিয়ে সিরাজগঞ্জের মামুন বিশ্বাস নামে এক ব্যক্তি তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্ট দেখে দেশ-বিদেশের বহু মানুষ এ পরিবারটির সহায়তায় এগিয়ে আসেন। সেই টাকায় আজ
৪১ মিনিট আগে