নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পাশে পুকুরে ডুবে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো উলুকান্দা গ্রামের আল মামুন মিয়ার মেয়ে জান্নাতুল (৮) ও ফারুক মিয়ার মেয়ে মিহি আক্তার (৭)। তারা দুজনই স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল শিশু দুটি। এ সময় পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশু দুটির সাড়া-শব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। পরে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার বলেন, বেলা ২টার দিকে শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত পাওয়া যায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপুকে ঢাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার বিকেলে ঢাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে আমাদের চেয়েও বেশি চিন্তা করেন। এ কারণেই আমরা এখানে এসেছি। শেরপুরের গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও বন বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সানাউল্লাহ নূর বাবুর ১৬তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে মঞ্চ ও চেয়ার বসানো হয়। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির অভিযোগ করেন যাত্রী ও পথচারীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাঁদের আটক করে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি)-এর ভবানীপুর বিওপির একটি টহল দল।
২ ঘণ্টা আগে