
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জুলাই ৩৬’ হলের ছাত্রীদের নিয়ে ‘বিনা পারিশ্রমিকে যৌনকর্মী’ মন্তব্যের প্রতিবাদে ছাত্রদলের নেতার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ওই হলের শিক্ষার্থীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় হলের সামনে এই বিক্ষোভ করেন তাঁরা।
গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে হল প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাত ১১টার পর হলে প্রবেশ করায় ৯১ ছাত্রীকে প্রাধ্যক্ষের কার্যালয়ে তলব করা হবে। ওই বিজ্ঞপ্তি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি একটি ফটোকার্ডে রাবি ছাত্রদল নেতা আপত্তিকর ওই মন্তব্য করেন।
তিনি লেখেন, ‘এগুলো ছাত্রী নয়, এগুলো বিনা পারিশ্রমিকে যৌনকর্মী।’
ওই নেতার নাম আনিসুর রহমান মিলন। তিনি দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হল ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে আছেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
বিক্ষোভে অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, ‘২০২৫ সালেও নারী নির্যাতনের শিকার হতে হচ্ছে। সাইবার বুলিংয়ের কারণে নারীরা নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছেন। রহমাতুন্নেছা হলে যেমন হয়েছিল, আজ জুলাই ৩৬ হলের ৯১ জন ছাত্রীকে নিয়ে এমন মন্তব্য করা হলো। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আরেকজন বলেন, ‘শুধু মিলন নয়, অনেক ছেলে ও মেয়ে আছে, যারা নারী হয়েও আরেক নারীকে নিয়ে সাইবার বুলিং করে। তাদের কঠোর শাস্তি দিতে হবে।’
বিষয়টি নিয়ে মিলনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তাঁর ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।
তবে এ ঘটনায় শাখা ছাত্রদলের দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমাদের সংগঠনের একজন সদস্য এমন মন্তব্য করেছে শুনেই তার সঙ্গে যোগাযোগ করি। সে জানিয়েছে, গতকাল রাত থেকে তার ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নেই। মন্তব্যটি সে করেনি।’
তিনি আরও বলেন, ‘তবে কমেন্টটি যদি তার প্রমাণিত হয়, তাহলে আমরা অবশ্যই তাকে আজীবনের জন্য বহিষ্কার করব। এমন মতাদর্শের মানুষের ছাত্রদলে কোনো স্থান নেই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ‘আমাদের নজরে ওই কমেন্টসহ অন্যান্য কমেন্টও এসেছে। আমরা আগামীকালই ওই ছাত্রনেতাকে কারণ দর্শানোর নোটিশ দেব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপের এডমিনদের সঙ্গেও কথা বলব। সাইবার বুলিং প্রতিরোধ সেল বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।’
ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, ‘এ ধরনের মন্তব্য যারা করে, তারা কতটা অসুস্থ মানসিকতার মানুষ, তা সহজেই বোঝা যায়। এ ধরনের মানুষের কাছে কেউই নিরাপদ নয়। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আপনার মাধ্যমেই বিষয়টি জানলাম। সত্যতা পেলেই ডিসিপ্লিনারি কমিটিতে বিষয়টি তোলা হবে।’
এর আগে সোমবার রাতে হল প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই ৩৬ হলের অনাবাসিক ও গণরুমের ছাত্রীদের মধ্যে যাঁরা দেরিতে (রাত ১১টার পর) হলে ফিরেছেন, তাঁদের ক্রমিক নম্বর ১-৪৫ পর্যন্ত মঙ্গলবার এবং ৪৬-৯১ পর্যন্ত বুধবার বিকেল ৪টায় প্রাধ্যক্ষের অফিসে উপস্থিত থাকতে হবে।’ যদিও পরে সমালোচনার মুখে মঙ্গলবার দুপুরে নোটিশটি প্রত্যাহার করা হয়।

সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ জন রোগী।
৩৮ মিনিট আগে
তথ্য গোপন করে প্রায় ১৬ বছর ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন মৌসুমী দস্তিদার। অনুসন্ধানে জানা গেছে, নিয়োগের সময় তিনি সরকারি বিধিমালার শর্ত ভঙ্গ করে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন।
৪০ মিনিট আগে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
২ ঘণ্টা আগে
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাইস্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় রাজকীয়
২ ঘণ্টা আগে