চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে জগন্নাথ কর্মকার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ কর্মকার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকার দুলাল কর্মকারের ছেলে।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, সকালে পাটবোঝাই একটি ট্রলি কানসাট থেকে বিনোদপুরের দিকে যাচ্ছিল। চামা বাজার মন্দিরের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু জগন্নাথ ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে শিশুটিকে ট্রলির নিচ থেকে উদ্ধার করেন। এরপর তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রতুল কুমার বলেন, ‘পাটবোঝাই ট্রলি উল্টে শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

গতকাল দুপুর একটার দিকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ বাড়ির সামনে থেকে শিশুটিকে ডেকে নেয় ওই কিশোর। পরে স্থানীয় একটি ভবনের পেছনের ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি কিছু সময় পর বাড়িতে গেলে গোসলের সময় তার মা বিষয়টি বুঝতে পারেন। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়।
৬ মিনিট আগে
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেছেন, ‘মানুষের মধ্যে অসহিষ্ণুতা সৃষ্টি হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না। অসহিষ্ণুতা এক দিনে হয়নি। আগে এমন ছিল না। যারা করছে, তাদের একটা উদ্দেশ্য আছে।
১৯ মিনিট আগে
চাঁদপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া চানাচুর ও আচার উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার দায়ে ‘আল মদিনা ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মালিক মো. শুক্কুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে একটি বাড়িতে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে একের পর এক বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাড়িটির দেয়াল, টিনের চালাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪৪ মিনিট আগে