
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলুর বস্তাবোঝাই ট্রলি পুলিশের গাড়ির ওপর পড়েছে। এতে পুলিশের গাড়িটির বাঁ পাশের দরজার কাচ ভেঙে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা পুলিশ সদস্যরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কের সুকানি লালাপুর স্থানে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গাড়িটি হরিপুর থানার বলে জানা গেছে। তাঁরা নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিতে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছিলেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, পাওয়ার টিলার দ্বারা পরিচালিত ট্রলিটির যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই সময় পাশ দিয়ে যাওয়া পুলিশের গাড়ির ওপর পড়ে। পুলিশের গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। তবে ট্রলির চালক দৌড়ে পালিয়ে গেছেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে নূরে আলম ইসলাম ওরফে খায়রুল নামের এক লেগুনাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় সোহান মুন্সী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল শনিবার সন্ধ্যায় কুতুবখালী মাছের আড়ৎ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগে
রাউজানে পুকুরে নেমে রোহান উদ্দিন (১০) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার কদলপুর ইউনিয়নের কদলপুর তাহেরিয়া সাবিরিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকায় পাইপলাইন প্রতিস্থাপনের কাজ শুরু করতে যাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
১৯ মিনিট আগে
সংসদ সদস্য মজিবর রহমান সারওয়ারের ওপর ২০১৮ সালের নির্বাচনে হামলায় থানায় মামলার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার বরিশাল মহানগর মুখ্য আদালতের বিচারক জহির উদ্দিন কোতোয়ালি থানার ওসিকে এজাহার নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে মামলার আগের অভিযোগটিই থানায় এজাহারভুক্তের নির্দেশ দিয়েছেন আদালত।
৪২ মিনিট আগে