
ময়মনসিংহের গফরগাঁওয়ের ব্যবসায়ী ও জনসাধারণকে অভয় দিয়ে মাইকিং করা হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানের পক্ষে পৌরসভা ও আশপাশের এলাকায় মাইকিং করা হয়।
গফরগাঁও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল বলেন, বেআইনি কাজে জড়িত ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়নে এ মাইকিং করা হয়।
গফরগাঁও পৌরসভা বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক কামাল বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে এই মাইকিং করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মহোদয়কে আন্তরিক ধন্যবাদ। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপদ বোধ করবেন।
উপজেলার রাওনা ইউনিয়নের বাসিন্দা ইয়াসিন আরাফাত বলেন, ‘আমাদের সংসদ সদস্য সমৃদ্ধ গফরগাঁও গড়তে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা এই নয়া বন্দোবস্তকে স্বাগত জানাই।’
নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকলে তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিন। অপরাধীর পরিচয় শুধু অপরাধী। সাধারণ মানুষকে অভয় ও জনসচেতনতার জন্য মাইকিং করা হয়েছে।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগে নির্বাচন শেষ হয়েছে। এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ছুটিতে রয়েছেন। এ জন্য সভা করা যাচ্ছে না। সভা করা গেলেই ফলাফল প্রকাশ করা হবে।’
১ ঘণ্টা আগে
রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা মো. আব্দুস সালাম ও তাঁর স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৯৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আরিফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
‘গিফট বক্সে’ লেখা ছিল না শুভেচ্ছা। ছিল ৭ লাখ টাকা। এমপিও সুবিধা পাইয়ে দেওয়ার সুপারিশের বিনিময়ে ওই টাকা শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দিতে এসে হাতেনাতে ধরা পড়েছেন মাইদুল ইসলাম নামের এক ব্যক্তি।
১ ঘণ্টা আগে