
অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কটাক্ষ, সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, ‘একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
শুক্রবার (৩ জুলাই) ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা শাহবাগ থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।
জিডিতে অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে অবমাননা ও কটাক্ষ করে বিভিন্ন পোস্ট ও বক্তব্য দিয়েছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি পরবর্তী তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে। অভিযোগে উল্লেখ করা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য ও সংশ্লিষ্ট লিংকগুলো সাইবার ইউনিট যাচাই-বাছাই করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবানের থানচি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, ৫৫টি গুলিসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে তাকে থানচি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (৪ জুলাই) দুপুরে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক পাখিভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের শাহা ব্রিকস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
৬ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে প্রেমিকের সহযোগিতায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে আবির তালুকদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অটোরিকশাচালক জয় মিয়া পলাতক, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ডিমের ন্যায্য মূল্য ও বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রান্তিক খামারিরা। এ সময় মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ করে খামারিরা।
২২ মিনিট আগে