
পুলিশের পোশাক বা ইউনিফর্মকে যাঁরা দুর্নীতির মাধ্যমে কলুষিত করছেন, তাঁদের চিহ্নিত করে বাহিনী থেকে অপসারণ এবং বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার। তিনি বলেছেন, ‘যে ইউনিফর্ম আমাদের সম্মানের প্রতীক, সেটিকে যারা কলুষিত করছে, তাদের স্থান বাহিনীতে নয়, বিচারালয়ে হওয়া উচিত।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তাঁর এক দীর্ঘ পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে পুলিশ সংস্কারের প্রশ্ন। তাঁর বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন মহলে ব্যাপক সাড়াও ফেলেছে।
ওই পোস্টে শামীম উল্লেখ করেন, নাগরিকবান্ধব রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো একটি পেশাদার, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী। প্রশাসনের অন্যান্য খাতে দুর্নীতি থাকলেও জনগণের সঙ্গে সরাসরি সবচেয়ে বেশি যোগাযোগ থাকায় পুলিশকে আগে সংস্কার করা জরুরি বলে তিনি মত দেন।
ওই পোস্টে শামীম বলেন, ‘পেশাদার ও দুর্নীতিমুক্ত পুলিশই নাগরিকবান্ধব রাষ্ট্রের ভিত্তি। অসহায় মানুষের কাছ থেকে সামান্য ঘুষ নেওয়াও বড় দুর্নীতির চেয়ে বেশি নিন্দনীয়। দেশের অধিকাংশ মানুষ চরম বিপদের সময় পুলিশের দ্বারস্থ হন। কিন্তু সেবা নিতে গিয়ে যদি হয়রানি বা ঘুষের সম্মুখীন হতে হয়, তাহলে রাষ্ট্রের প্রতি সামগ্রিক অনাস্থা তৈরি হয়।’ রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব এবং নীতিহীনতার কারণে পুলিশের প্রতি সমাজে একধরনের অবিশ্বাস তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এর ফলে পুলিশের কার্যক্রমে জনগণের সহযোগিতা কমে যাচ্ছে, যা আইনশৃঙ্খলা রক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
পুলিশি হয়রানি, মামলা গ্রহণে অনীহা, তদন্তে পক্ষপাত এবং রূঢ় আচরণের মতো অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব সমস্যার অন্যতম মূল কারণ অবৈধ আর্থিক লাভের প্রবণতা। দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে অন্যান্য অপেশাদার আচরণও কমে আসবে বলে মন্তব্য করেন তিনি। নতুন সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের প্রসঙ্গ টেনে শামীম আনোয়ার বলেন, সংস্কার কার্যক্রমের সূচনা পুলিশ বাহিনী থেকেই হওয়া প্রয়োজন। এতে সৎ সদস্যদের মনোবল বাড়বে এবং জন-আস্থা পুনর্গঠন সম্ভব হবে। পদমর্যাদা বিবেচনা না করে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠিপেটায় অন্তত তিন সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকেরা হলেন তোফায়েল (বাংলা নিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)। তাঁদের শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার ঘণ্টাখানেকের ব্যবধানে সন্ত্রাসীদের হাতে খুন হলেন ইমন (৩৯) নামের এক যুবক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক-বাবুল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দিয়ে চড়াও হয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভ্রাম্যমাণ আদালত স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন নির্বাহী ম্যাজিস্ট্রেট
৩ ঘণ্টা আগে
বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলির ঘটনা ঘটেছে। জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরং বাজার এলাকায় আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
৩ ঘণ্টা আগে