
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষের কষ্টের কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ ও ক্রীড়াসামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যাঁরা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কারণ, গ্রামের অধিকাংশ পরিবারে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। প্রান্তিক মানুষেরা যেন কষ্ট না পান, সেটিই আমরা বিবেচনায় রেখেছি।’
ইকবাল হাসান বলেন, ‘সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে। এর অংশ হিসেবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধা দেওয়া হচ্ছে।’
শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও শিক্ষকদের প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘শিক্ষকেরা তাঁদের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে তৈরি করবেন। আপনাদের বেতন গরিব, দিনমজুর—সবার কষ্টের রেভিনিউয়ের টাকায় আপনাদের বেতন হয়। আমরা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি। পরীক্ষা হলে ঘাড় ঘোরাতে দেওয়া হয়নি; এটা কীভাবে আন্দোলনের বিষয় হতে পারে?’
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

কক্সবাজার থেকে মালামাল ডেলিভারি দিয়ে একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম ফিরে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি চকরিয়া উপজেলার হারবাং বাজার এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ইমাম হোসেন গুরুতর আহত হন।
১ সেকেন্ড আগে
রাঙামাটিতে এক আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রামে স্থানীয় সংস্কৃতি, পরিবেশ এবং বিশেষ করে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সাংস্কৃতিক ও নারীবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়েছে। সভায় পর্যটকদের আচরণ, ভূমি, বন, জীববৈচিত্র্য ও স্থানীয়দের অধিকার নিয়ে উদ্বেগের ক্ষেত্রগুলো তুলে ধরা হয়।
২১ মিনিট আগে
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের তিনজনকে ‘ভাড়াটে খুনি’ বলে উল্লেখ করেছে পুলিশ।
২৪ মিনিট আগে
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে মাত্র এক মিনিট স্থায়ী টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে পুরো এলাকা। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে আঘাত হানা এই টর্নেডোতে অন্তত ৩০টি পরিবারের ঘরবাড়ি, সীমানাপ্রাচীর ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে...
৩২ মিনিট আগে