
রাজধানীর ডেমরায় এক নারীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির ঘটনায় মিলন (৩৫) নামে গ্রেপ্তার এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে ঢাকার চিফ মেট্রিপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই নির্দেশ দেন।
গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ডগাইর বাজার কারিমিয়া মসজিদ রোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই এলাকার মো. শাহ আলমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় ডগাইর বাজার ছারওয়ার ভান্ডারির বাড়ির ভাড়াটিয়া মোছা. নুরীকে (৪০) মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে। গত মঙ্গলবার সকালে অভিযুক্ত মিলন ভিন্ন ঘটনা সাজিয়ে তার বাবা শাহ আলম (৬৫) ও বোন সুমিকে (৩৭) ক্ষিপ্ত করে একত্রে নুরীকে মারধর ও শ্লীলতাহানি করে। এ সময় তাকে বাঁচাতে বাড়িওয়ালার ছেলে মো. রাজু (৩৮) এগিয়ে এলে তাদের মধ্যে তুমুল বাগ্বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মিলন ইট দিয়ে মাথায় সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন রাজু। এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী মঙ্গলবার রাতেই ডেমরা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মিলন দীর্ঘদিন ধরেই ভুক্তভোগীকে খারাপ প্রস্তাব দিয়ে আসছিল। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ জুলাই সকালে নুরী ও রাজুকে মারধর করে। এদিকে গুরুতর আহত মো. রাজুকে স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে