
বিচার গানের আসরে ধর্মীয় কটূক্তি করেছেন—এমন অভিযোগ তুলে করা মামলায় বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মাদারীপুর জেলায় একটি গানের অনুষ্ঠানস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাউল আবুল সরকারের বাড়ি সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ঘিওর থানায় বাউল আবুল সরকারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আজ ভোরে মাদারীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ।
ঘিওর থানার ওসি কোহিনুর মিয়া বলেন, ঘিওর সদর ইউনিয়নের কুস্তা গ্রামের বাসিন্দা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে বাউল আবুল সরকারের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এ মামলায় তাঁকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে ওই বাউলশিল্পীর বিচারের দাবিতে মানিকগঞ্জ আদালত চত্বরে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
প্রসঙ্গত, ৪ নভেম্বর ঘিওর উপজেলার বানিয়াজুর ইউনিয়নের জাবরা বাজারে খালা পাগলির বাৎসরিক ওরস ও মেলায় বিচার গানের আসরে বাউল আবুল সরকার ধর্মীয় কটূক্তি করেন বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছানো হয়েছে।
১০ মিনিট আগে
বগুড়ার গাবতলীতে একটি শ্যালো মেশিনের ঘর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা বিলের চরে তাঁর লাশ পাওয়া যায়।
১২ মিনিট আগে
বাগেরহাটের মোংলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের তেল স্থাপনায় (অয়েল ইনস্টলেশন) ডিজেলের বড় ধরনের গরমিল ধরা পড়েছে। ওই তেল স্থাপনার তিনটি ট্যাংকে ১২ হাজার ৬১৩ লিটার তেল বেশি পাওয়া গেছে, যা কোম্পানির হিসাবের খাতায় ছিল না।
১৩ মিনিট আগে
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চার যাত্রী আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে